চুয়াডাঙ্গা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বাঘারপাড়ায় ইটভাটায় মিললো নিখোঁজ হকারের মরদেহ

Padma Sangbad
৭৫

যশোরের বাঘারপাড়ায় মানিক মিয়া (৫৮) নামে এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট এলাকায় সৌদি নামক ইটভাটার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক মিয়া মথুরাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বিকেল পৌনে তিনটার দিকে স্থানীয় গাইদঘাট গ্রামের ইমামুল নামে এক কৃষক ক্ষেতে ঘাস পোড়ানে ওষুধ স্প্রে করতে যান। এ সময় তার নাকে বিদঘুটে দুর্গন্ধ আসলে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক ওই কৃষক স্থানীয়দের মাধ্যমে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মানিকের মরদেহ সনাক্ত করেন। নিহত মানিকের ছেলে শরিফুল ইসলাম জানান, তার বাবা পেশা একজন হকার। দেশের বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতেন। বছরের বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে থাকতেন তিনি। বাড়ি আসবেন বলে গত দশদিন আগে মুঠোফোনে জানান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তার বাবা। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার উপপরিদর্শক এসআই শফিফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহুর্তে কিছুই বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ০৩:১৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩