চুয়াডাঙ্গা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানদের চমক: হারলো পাকিস্তান

Padma Sangbad
৮৮

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিলো। এবার চেন্নাইয়ে আরেক শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে আফগানরা চমক দেখালো বিশ্ব ক্রিকেটকে। অন্যতম ফেবারিট পাকিস্তানকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। পাকিস্তানের করা ২৮২ রানের চ্যালেঞ্জ মাত্র দুই উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের উল্লাসে মেতে ওঠে আফগানরা। এর আগে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে তাদের কোন জয় ছিল না। পাঁচ ম্যাচে পাকিস্তানের দু’টিতে, অন্যদিকে সমান ম্যাচ খেলে আফগানদেরও জয় দু’টি।
পাকিস্তানের ব্যাটিং ইনিংসে বাবর আজম খেলেছেন ৭৪ রানের অনবদ্য ইনিংস। পাশাপাশি ব্যাট হাতে দারুণ কাটিয়েছেন আবদুল্লাহ শফিক, শাদাব খান ও ইফতিখার আহমেদ। তাতেই ২৮২ রানের দলগত ইনিংস গড়ে পাকিস্তান।
বাবর আজমের ৭৪ রানের ইনিংসের পর আবদুল্লাহ শফিক ৫৮, শাদাব খান ও ইফতিখার আহমেদ করেন ৪০ রান করেন।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ইমাম-উল হক এবং আবদুল্লাহ শফিক মিলে ৫৬ রান তোলেন। ২২ বলে ১৭ রান করে আউট হন ইমাম-উল হক। এরপর ৫৪ রানের জুটি গড়েন আবদুল্লাহ শফিক এবং বাবর আজম। ৭৫ বলে ৫৮ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। বাবর আজম করেন ৯২ বলে ৭৪ রান।
১০ বলে আট রান করে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ২৫ রান করে আউট হন সউদ শাকিল। তবে শেষ দিকে শাদাব খান এবং ইফতিখার মিলে ৭৩ রানের ঝোড়ো জুটি গড়েন। ৩৮ বলে ৪০ রান করেন শাদাব খান এবং ইফতিখার আহমেদ ২৭ বলে খেলেন ৪০ রানের ইনিংস।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। নুর আহমাদ নেন তিনটি উইকেট। নাভিন-উল হক নেন দু’টি এবং একটি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই।

আপডেট : ১১:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩