চুয়াডাঙ্গা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন তিন মার্কিন চিকিৎসক

Padma Sangbad
৯৪

বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে আমেরিকা থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন। আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) জন হপকিংস হাসপাতাল থেকে তারা বাংলাদেশে আসবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে তাদের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মাসের অধিক সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে। খালেদা জিয়াকে চিকিৎসা দিতে আগামীকাল বুধবার জন হপকিন্স হাসপাতাল থেকে তারা বাংলাদেশে আসবেন।
প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এর পর থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

আপডেট : ১১:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩