চুয়াডাঙ্গা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ঔষধের দোকানে চুরি

Padma Sangbad
৮৫

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে দুটি ওষুধের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা দুটি দোকান হতে প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকার ওষুধ চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি গত শুক্রবার ( ২ অক্টোবর)দিবাগত রাতে উপজেলার রাধানগর বোর্ড অফিস বাজারে ঘটেছে। চোরেরা রাতে বাজারের ইয়াসিন ফার্মেসী (হিউম্যান ওষুধের দোকান) ও মহানন্দ ফার্মেসী (ভেটেরিনারি ওষুধের দোকান)-এর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকার ঔষধ নিয়ে চম্পট দেয়। ইয়াসিন ফার্মেসীর স্বত্বাধিকারী রাধানগর ঘোড়াডাঙ্গা গ্রামের জনৈক শামসুল হকের পুত্র ইয়াসিন আলী জানান প্রতিদিনের ন্যায় তিনি রাতে দোকানে তালা বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সকালে খবর পেয়ে দ্রæত বাজারে এসে তার দোকান চুরির ঘটনা দেখতে পান। প্রাথমিক ভাবে ধারণা করে তিনি জানান তার দোকান থেকে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকার ঔষধ এবং মহানন্দ ফার্মেসী থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রাণি চিকিৎসার ঔষধ চুরি হয়েছে। খবর পেয়ে রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটোয়ারী থানায় চুরির বিষয়টি অবহিত করলে আটোয়ারী থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ০৩:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩