চুয়াডাঙ্গা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কারাগারে

Padma Sangbad
৭৯

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাতে তাকে ডিবি অফিস থেকে থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। এদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এর আগে শনিবার বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

আপডেট : ১১:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩