চুয়াডাঙ্গা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আটক

Padma Sangbad
৬১

রাজধানী ঢাকার গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১টার দিকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পল্টন থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলাসহ সম্প্রতি অনেকগুলি মামলা দায়ের করা হয়েছে। তাকে যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শহীদবাগে অভিযান চালিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এরও আগে রোববার (২৯ অক্টোবর) সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায় পুলিশ। সরকার পতনের একদফা দাবি আদায়ে ওইদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ওইদিন সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এক অনলাইন বার্তায় টানা তিনদিনের অবরোধের ডাক দেন।

আপডেট : ০৩:৩৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩