চুয়াডাঙ্গা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

Padma Sangbad
৭১

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরাফাত হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে কালীগঞ্জের ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন উপজেলার বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি বাসের হেলপার ছিলেন।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে বাসের ড্রাইভারকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপডেট : ১১:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩