চুয়াডাঙ্গা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় বর্তমান সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় এমপি টগর

Padma Sangbad
৭৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় দর্শনা পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির দেয়া বক্তব্যে এমপি হাজি আলী আজগার টগর বলেন, আজকে যারা সুবিধাভোগী আছেন। আর এই সুবিধাভোগী আপনাদের কথা একমাত্র চিন্তা করেছেন জননেত্রী শেখ হাসিনা। যারা অনলাইন আবেদন করেছেন আপনারা কিন্তু সবাই এই সুবিধা পাবেন।
জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রে ক্ষমতায় থাকলে এমন কোন জিনিসের কিন্তু অভাব হবে না। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নত দেশের স্বপ্ন দেখিয়েছে জননেত্রী শেখ হাসিনা।

আমাদের জননেত্রী শেখ হাসিনা ৪১ সালের মধ্যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত ধর্মনিরপেক্ষ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখে ছিলেন তা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবেন। বর্তমান সরকার ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পর আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাগুলো আরও বাড়িয়ে দিয়েছেন। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পূর্বের ছাড়া আরও বাড়িয়ে দিয়েছেন। নবজাতক শিশুদের কথা ভেবে মাতৃত্বকালীন ভাতা প্রদান শুরু করা হয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের বইখাতা কেনার জন্য এখন মোবাইল ফোনে টাকা চলে আসে। ভূমিহীন-গৃহহীন মানুষের জন্য জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সহ প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জল হক। এছাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সুবিধাভোগী নারী ও পুরুষ সভায় উপস্থিত ছিলেন ।।

আপডেট : ০৬:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩