চুয়াডাঙ্গা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার বারোবাজার এলাকা হতে ৩৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

Padma Sangbad
৪২

দৈনিক পদ্মা সংবাদ, নিউজ ডেস্ক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৬ আগষ্ট ২০২০ ইং তারিখ আনুমানিক ০৭:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বারবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১৬ আগষ্ট ২০২০ ইং তারিখ ০৭:৪৫ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বারো বাজারস্থ মোঃ মাহাবুর রহমানের ‘স’ মিলের সামনে ঝিনাইদহ হইতে যশোর গামী পাকা রাস্তার উপর পৌঁছাইলে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ খান (২৫), পিতা- মোঃ মোতাহার খান, সাং- কুড়িগ্রাম দক্ষিণপাড়া, থানা ও জেলা- নড়াইলকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৩৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট ও ০৬টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০২:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০