চুয়াডাঙ্গা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ১

Padma Sangbad
১৪২

মৌলভীবাজারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক র‌্যাব সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প।

র‌্যাব-৯ সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আবিযানিক দল অভিযান চালিয়ে ডাকাত দলের মুল হোতা কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের গণি মিয়ার ছেলে ডাকাত সর্দার কালন মিয়াকে গ্রেপ্তার করে।

গত ৬ নভেম্বর রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য (বর্তমান র‌্যাব এ কর্মরত) সুনীল সিংহের বাড়ীতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ(৭৫), মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর তাদের আতঙ্কে চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে গিয়ে

তাদের ঘরের মধ্যে বাধা অবস্থায় দেখতে পান।

পরে বৃদ্ধার পরিবার ঘটনা খুলে বলেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে মৌলভীবাজারসহ দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে।

এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯, সিলেট চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তদন্তে র এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের

ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করে ডাকাত দলের মুল হোতা কালন মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কালন কে কমলগঞ্জ থানায় সোপর্দ করে র‌্যাব।

আপডেট : ০৩:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩