চুয়াডাঙ্গা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি স্টপেজে বাস-যাত্রীদের ছবি তোলার নির্দেশ

Padma Sangbad
১৪৯

কঠোর নিরাপত্তার মধ্যদিয়েও ঢাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে যাচ্ছে দুর্বৃত্তরা। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে রাজধানীর স্টপেজগুলোতে বাস ও যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ নভেস্বর) ডিএমপি সদরদপ্তরের এক বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি বেশকিছু নির্দেশনা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি নির্দেশনা-

১. স্টপেজগুলোতে বাসের এবং যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২. স্টপেজ ছাড়া কোনো যাত্রী উঠানামা করবে না।

৩. কন্ডাক্টর যাত্রীদের সচেতন করবেন।

৪. রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে, কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. ড্রাইভার ও হেলপার কখনই একই সঙ্গে বাস রেখে খেতে বা বিশ্রামে যাবেন না।

৬. নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার রয়েছে।

৭. হেলপার ও অতিরিক্ত ব্যক্তি ছাড়া ড্রাইভারকে একা বাস পরিচালনা করতে দেওয়া যাবে না।

৮. রাতে বাসে বা পরিবহনের মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে।

৯. বাসের দুই দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে।

১০. মালিকপক্ষ থেকে ড্রাইভার ও হেলপারদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে এবং যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।

আপডেট : ০৩:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩