চুয়াডাঙ্গা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীদের সাথে শিক্ষকের অশ্লীল আচরণের অভিযোগ

Padma Sangbad
৭১

যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক গিরিশ চন্দ্র সরকারের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি এক শিক্ষার্থীর সাথে অশোভন আচরণের পর অন্য শিক্ষার্থীরাও এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। অভিযোগ করা হচ্ছে, শিক্ষক গিরিশ চন্দ্র প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন। তার বিরুদ্ধে হয়রানির অভিযোগও করেছেন কেউ কেউ। এমনকি শ্রেণি কক্ষেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রকাশ্যে অশ্লীল গান পরিবেশন করে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে এই শিক্ষকের বিরুদ্ধে। এসব নিয়ে তোলপাড় শুরু হয়েছে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। স্থানীয়রা এ বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। শিক্ষক গিরিশ চন্দ্রের অশ্লীল আচরণের অডিও ক্লিপ গ্রামের কাগজ দপ্তরে সংরক্ষিত রয়েছে।
গিরিশ চন্দ্রের আচরণ থেকে রেহাই পেতে বুধবার গ্রামের কাগজ দপ্তরে আসেন এক শিক্ষার্থী ও তার স্বামী। তারা অভিযোগ করেন, গিরিশ চন্দ্র বিভিন্ন সময় ওই শিক্ষার্থীর শরীর স্পর্শ করেন। প্রথমে স্বাভাবিকভাবে মনে করলেও পরবর্তীতে তিনি বুঝতে পারেন ওই শিক্ষক পরিকল্পিতভাবে এ ধরনের করছেন। এছাড়া বিভিন্ন অজুহাতে গভীর রাতে কল করার জন্য তাকে বলেন। একপর্যায়ে তিনি এসব বিষয়ে প্রতিবাদ করলে গিরিশ চন্দ্র তাকে বলেন,‘তোমার স্বামী আছে না? দু’বছরও তোমাদের সংসার টিকবে না।’ এসব বলে নানা ধরনের অশ্লীল কথাবার্তা বলেন। তাকে আরও বলেন,‘এসব বিষয়ে কাউকে কিছু বললে খবর আছে।’ পরে ওই শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানান। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ভুক্তভোগী।
এসব বিষয়ে আরেক শিক্ষার্থী মোবাইল ফোনে গ্রামের কাগজকে বলেন, তিনি বিবাহিত। ওই শিক্ষক তার শারীরিক গঠন নিয়ে বিভিন্ন সময় খারাপ কথাবার্তা বলেন। তিনি আরও জানান, কৃষি শিক্ষার শিক্ষক হলেও ক্লাসে এসেই মেয়েদের যৌনতা সম্পর্কে শেখানোর চেষ্টা করেন। এতে করে তারা বিরক্তিবোধ করেন।
অন্তত আরও চার পাঁচজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারাও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন। তারা আরও অভিযোগ করেন, ক্লাসে গিয়ে তিনি ক্লাসতো করান-ই না, উল্টো অশ্লীল কবিতা পাঠ করেন। ক্লাস চলাকালীন গিরিশ চন্দ্রের অশ্লীল গান পরিবেশনের একটি অডিও রেকর্ডিং গ্রামের কাগজ দপ্তরে দিয়ে গেছেন একজন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, তিনি বিভিন্ন সময় বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে চলেন। কয়েকজন সরকারি কর্মকর্তার ভয় দেখান অন্য শিক্ষকদের। অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত শিক্ষক গিরিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে শিক্ষক গিরিশ চন্দ্রের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।
উপশহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পান্নু বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। শনিবার বিষয়টি তার কানে এসেছে। এ বিষয়ে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অব্যশই ওই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আপডেট : ০৩:৪২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩