চুয়াডাঙ্গা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো দলের জন্য নির্বাচন থেমে থাকবে না : হানিফ

Padma Sangbad
৯০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কোনো দলের জন্য নির্বাচন থেমে থাকবে না। কাল-পরশুর মধ্যে তফসিল ঘোষণা হবে। এই নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ও তার সমমনা দলগুলো তৎপরতা চালাচ্ছে। এতে কোনো লাভ হবে না। নির্বাচন যথাসময়েই হবে। যারা অবৈধভাবে বাধা দেবে তাদের কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় এক আলোচনাসভায় তিনি একথা বলেন। দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন।

তখন কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। পরে সেখানে এক আলোচনা সভা হয়।

হানিফ বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধনের মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সারা দেশে এরকম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আবারও শেখ হাসিনার পক্ষেই রায় দেবে।

এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের এমপি আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, তিন দফা সময় বাড়িয়ে গত এক যুগেও নানা অনিয়মের ফলে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মান কাজ শেষ হয়নি। এর ফলে নির্মাণ ব্যয় বেড়েছে প্রায় ৪০৭ কোটি টাকা। তৃতীয়বার মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বরে এর কাজ শেষ হবার কথা রয়েছে। এখন পর্যন্ত ৮৮ শতাংশ কাজ হয়েছে। মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে বর্হিবিভাগে রোগী দেখা কার্যক্রম শুরু করা হলো।

আপডেট : ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩