চুয়াডাঙ্গা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডুলকার-সাকিবের রেকর্ড ভাঙলেন কোহলি

Padma Sangbad
৮০

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশিবার ৫০এর বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। এক্ষেত্রে কোহলি ভেঙেছেন স্বদেশি শচীন টেন্ডুলকার ও বাংলাদেশের সাকিব আল হাসানের রেকর্ড।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ^কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে টেন্ডুলকার ও সাকিবের রেকর্ড ভাঙেন কোহলি।
বিশ^কাপের চলমান আসরে অষ্টমবারের মত ৫০এর বেশি রানের ইনিংস খেলেছেন কোহলি। বিশ^কাপে এক আসরে সাতটি করে ৫০এর বেশি রানের ইনিংস খেলেছেন টেন্ডুলকার ও সাকিব।
২০০৩ সালে টেন্ডুলকার ও ২০১৯ সালে সাকিব সাতবার করে ৫০এর বেশি রানের ইনিংস খেলেছিলেন। ২০০৩ সালের বিশ^কাপে টেন্ডুলকারের ইনিংসগুলো ছিলো এমন- ৫২, ৩৬, ৮১, ১৫২, ৫০, ৯৮, ৫, ৯৭, ১৫, ৮৩ ও ৪। ২০১৯ সালে মেগা ইভেন্টে সাকিব খেলেছিলেন- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১, ৬৬ ও ৬৪ রানের ইনিংস।
এখন টেন্ডুলকার ও সাকিবের রেকর্ড দখলে নিয়ে নিলেন কোহলি।

আপডেট : ০৯:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩