চুয়াডাঙ্গা ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা !

Padma Sangbad
১৬৭

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে লাবনী রাণী পাল (১৬) নামক এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। লাবনী রাণী পাল উপজেলার আলোয়াখোয়া ঠাকুরপাড়া গ্রামের ইন্দ্রোমোহন পালের মেয়ে এবং আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। পরিবার সূত্রে প্রাপ্ত তথ্য মতে, লাবনী মঙ্গলবার (১৪ নভেম্বর) বাড়ীর পাশে কালীপূজার ধামের গান শুনেছিল। ঐ দিন রাত প্রায় সাড়ে ০৮টার দিকে সবার অজান্তে তার শয়ন ঘরে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন দেখে পুলিশে খবর দেয়। রাতেই আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায় আত্মহত্যার কারণ জানা যায়নি। বুধবার (১৫ নভেম্বর) ময়না তদন্তের জন্য লাশ পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাবনী আত্মহত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

আপডেট : ১২:০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩