চুয়াডাঙ্গা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Padma Sangbad
১৫৪

কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় সাইমুন নামে (৩) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে জীবননগর উপজেলার শাহপুর গ্রামের আসাদুল ও চৈতী দম্পতির ছোট ছেলে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের ময়লাখুলা নামক স্থান এ দূর্ঘটনা ঘটে বলে জানাযায়। নিহত সাইমুনের খালু সানোয়ার হোসেন বলেন , উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদী গ্রামে নানি বাড়ি থেকে ১০ বছর বয়সী বড়ো ভাই সুরুজের সাথে বাইসাইকেল যোগে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথমধ্য এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পাখি ভ্যান চালক সলেমান বলেন, ভ্যান চালিয়ে সাফদারপুর থেকে কোটচাঁদপুরের দিকে আসছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ছেলে কাঁদছে পাশে রক্তাক্ত অবস্থায় আরেক টি শিশু পড়ে আছে। জানতে চাইলাম কি হয়েছে মনি সে বললো একটি ট্রাক আবার ভাই কে ধাক্কা দিয়ে চলে গিয়েছে। তখন তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি সে সময় কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিরিন সুলতানা বলেন, কান,মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত হয়েছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিলো।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ হরি বলেন,ঘটনাটি জানা নাই। এ ছাড়া এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। হাসপাতাল কর্তপক্ষ কিছু বলেনি।

আপডেট : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩