চুয়াডাঙ্গা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে সহযোগিতার আশ্বাস দিলেন শেখর

Padma Sangbad
১৪৮

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই আসনের বর্তমান এমপি সাইফুজ্জামান শিখর। সোমবার স্থানীয় সাংবাদিকদের সাথে মোবাইল ফোনে আল্পাকালে তিনি এ কথা বলেন।
এদিকে মাগুরা-১ আসনে সাকিব আল হাসানের মনোনয়নে তার বাড়িতে উৎসুক জনতার ভীড় বাড়ছে। তবে দলীয় নেতাকর্মীদের মাঝে তাকে নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদেরকে নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, ‘এ ব্যাপারে আমরা দলীয়ভাবে সভা ডেকে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে আপাতত অন্য কোন মন্তব্য করতে চাই না।’
সাকিবের প্রতিবেশি মিলন ঘোষ বলেন, ‘আমরা সকালে কয়েকজন প্রতিবেশি সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিলের সাথে সাকিবের বাড়িতে এ বিষয়ে বসেছিলাম। আজ সকালেই সাকিবের মাগুরায় আসার কথা। সাকিবের বাবা জানিয়েছেন সাকিব জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথেই মাগুরা আসতে চান। আমাদের প্রতিবেশিদের অনেকের বক্তব্য হচ্ছে, মাগুরা-১ আসনের মনোনয়নের ব্যাপারে আমাদের প্রত্যাশা যাই থাক। এখন সব ভুলে যেহেতু সে মনোনয়ন পেয়েছে তার পক্ষে কাজ করতে হবে।’
জেলা আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, ‘সাকিব আল হাসানের মনোনয়নে আমি সন্তুষ্ট নই। রাজনীতির মাঠে সে একেবারেই নতুন। তৃণমূল মানুষের সাথে তার কোনোই যোগাযোগ নেই। এতো অল্প সময়ের ভিতরে মাগুরা-১ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ আসনে তাকে মনোনয়ন দেয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না। আগামী ৫ বছরে আমরা সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে যাব। কারণ রাজনীতির বাইরে জেলা সদরে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়নের ঘটনা আগে ঘটেছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠন।’
সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল বলেন, ‘আমার ছেলেকে মনোনয়ন দেয়ায় দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দলীয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবার কাছে দোয়া চাই যেন সে জনপ্রতিনিধি হয়ে মাগুরার মানুষের সেবা করতে পারে।’
এদিকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, ‘দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা সাকিবকে সর্বাত সহযোগিতা করতে চাই।’

আপডেট : ১১:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩