চুয়াডাঙ্গা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৫

Padma Sangbad
৪৬

জেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে আজ সকালে ত্রিমুখী সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ছত্রপুর গ্রামের আনোয়ার হোসেন(৪০),ফুলবাড়িয়া গ্রামের পিকআপ ভ্যানের চালক সুজা মন্ডল ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গ্রামের সামছুল হক(৪৫)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি তিতপল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সবজিবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানের দুইযাত্রী নিহত হন। নিহত দু’জন সবজি ব্যবসায়ী। এ সময় পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ভ্যানের সঙ্গে ধাক্কা মারে। ত্রিভুজাকার সংঘর্ষে ভ্যান চালকসহ ছয়জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে ভ্যান চালকের মৃত্যু হয়।

আপডেট : ১১:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩