চুয়াডাঙ্গা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বন্ধুর বাড়িতে ভারতীয় নাগরিকের মৃত্যু

Padma Sangbad
১২৩

কুষ্টিয়ার মিরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ওলি আহাদ শেখ (৩৪) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ওলি আহাদ শেখ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক শফিকুল জানান, ভারতীয় নাগরিক ওলি আহাদ শেখ এক সময় সৌদি আরবে থাকতেন। প্রবাসে তার সঙ্গে মেহেরপুরের গাংনী উপজেলার গারাবাড়ি গ্রামের লিটনের সঙ্গে পরিচয় হয়। এরই সূত্র ধরে কয়েকদিন আগে লিটনের বাড়িতে বেড়াতে আসেন ওলি।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারীতে বেড়াতে যান ওলি ও তার বন্ধুরা। এখানে ঘোরাফেরার একপর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করেন ওলি। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতাল থেকে ওলি শেখের মরদেহ মেহেরপুরের গাংনীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তার মরদেহ মিরপুর থানায় নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

আপডেট : ১১:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩