চুয়াডাঙ্গা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী মমতাজকে শোকজ

Padma Sangbad
৬৪

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংগীতশিল্পী মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে।

শনিবার মানিকগঞ্জ-২ নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ রেমিন সুলতানার সই করা এ সংক্রান্ত একটি চিঠি মমতাজকে পাঠানো হয়েছে।

চিঠিতে আগামী সোমবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

২০১৪ সাল থেকে নিয়ে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন মমতাজ বেগম।।

আপডেট : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩