চুয়াডাঙ্গা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, আটক ১

Padma Sangbad
৬৮

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার কেবিনে সুজন নামে এক ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে আটক সুজনকে ভাটারা থানায় সোপর্দ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৫টার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনকভাবে হাসপাতালে ঘোরাফেরা করতে থাকেন। এক পর্যায়ে সুযোগ পেয়ে তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ সুজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর গ্রামের ছোহরাবের ছেলে।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম জানান, সুজন নামে ওই ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এ জন্য তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে।
এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। শনিবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। ডা. জাহিদ বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও তাকে এখনও চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। ফলে হাসপাতাল থেকে তাকে বাসায় নিতে আরও কিছুদিন সময় লাগবে।
তিনি বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করার পর নানা জটিলতা দেখা দিয়েছিল। এখন জটিলতাগুলো কমে এসেছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।

আপডেট : ১১:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩