চুয়াডাঙ্গা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ-১ আসনে নৌকার আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা

Padma Sangbad
৭৭

দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি নির্দেশনা শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, “শৈলকুপা থানাধীন ১৪নং দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে বিকেল অনুমানিক ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এর অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে মহড়া দেয় ও জনগণের মনে ভীতি সঞ্চার করায়। নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে মো. আব্দুল হাই ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ৮(ক), ১১(ক) ও বিধি ১২ এর লঙ্ঘন করেছেন।”
বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে বিচারকি হাকিম আদালতে (জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে) নিয়মিত অভিযোগ দায়েরের নির্দেশনা দিয়েছে কমিশন।

আপডেট : ১০:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩