চুয়াডাঙ্গা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষককে পিটিয়ে হত্যা

Padma Sangbad
১৩৮

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে শফি চাপরাশি (৭০) নামে একজন বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষেররা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হত্যার সাথে জড়িত অভিযোগে একই গ্রামের মোশারফে হোসেন তালুকদার নামে একজনকে আটক করে।
মোরেলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। বৃদ্ধ শফি চাপরাশীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি, তবে তদন্ত চলছে।

আপডেট : ১১:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩