চুয়াডাঙ্গা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকান্ডের অভিযোগে আইসিজে’তে দক্ষিণ আফ্রিকার মামলা

Padma Sangbad
১৭১

দক্ষিণ আফ্রিকা শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গাজায় গণহত্যামূলক কর্মকা- চালানোর জন্য তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এদিকে ইসরাইল ‘ঘৃণাভরে’ তাদের বিরুদ্ধে আনীত এমন অভিযোগ প্রত্যাখান করেছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে বলা হয়, ইসরাইল জেনোসাইড কনভেনশন মেনে চলার বাধ্যবাদকতা লঙ্ঘন করেছে বলে আইসিজে’র কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে। ওই অভিযোগে আরো বলা হয়, ইসরাইল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকান্ডে জড়িত রয়েছে।
হেগের আবেদনে দক্ষিণ আফ্রিকা বলেছে, ইসরাইল বৃহত্তর ফিলিস্তিনের অংশ হিসেবে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট জাতীয় ও জাতিগত উদ্দেশ্য নিয়ে কাজ করছে।
এদিকে ইসরাইল তাদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ প্রত্যাখান করেছে। এ ব্যাপারে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ইসরাইল আইসিজে’র কাছে করা দক্ষিণ আফ্রিকার এমন অপবাদ ঘৃণাভরে প্রত্যাখান করে।
ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হয় এবং প্রায় দ্বাদশ সপ্তাহ ধরে চলছে।
ইসরাইল ও হামাসের মধ্যে এ যুদ্ধে গাজার উত্তরাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা এতকেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ভয়বহ হামলায় প্রায় ১,১৪০ জন নিহত হয় এবং এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।
এছাড়াও হামাস যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরাকলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এসব জিম্মির মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় কমপক্ষে ২১,৫০৭ জন নিহত তহয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু বলে তারা জানায়।

আপডেট : ১১:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩