চুয়াডাঙ্গা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করলেন রোনাল্ডো

Padma Sangbad
৯০

শনিবার সৌদি পেশাদার লিগে আল টাউনের বিপক্ষে আল নাসরের ৪-১ গোলের বড় জয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনল্ডো। এর মাধ্যসে পর্তগীজ এই সুপারস্টার সর্বোচ্চ ৫৪ গোল নিয়ে ২০২৩ সাল শেষ করলেন।
সৌদির ক্লাব ও জাতীয় দলের হয়ে অফিসিয়াল ম্যাচে রোনাল্ডো ৫৯ ম্যাচে ৫৪ গোল করেছেন। এর মাধ্যমে তিনি বায়ার্ন মিউনিখের হ্যারি কেন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে (৫২), ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডকে (৫০) পিছনে ফেলেছেন। এদের মধ্যেই কেউই এ বছর আর মাঠে নামছেন না।
এর ম্যামে ক্যারিয়ারে পঞ্চমবারের মত বিশ্বের শীর্ষ গোলদাতা হিসেবে বছর শেষ করলেন রোনাল্ডো। এর আগে ২০১১, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে রিয়াল মাদ্রিদে থাকাকালীন তিনি এই কৃতিত্ব দেখিয়েছিলেন। ২০১৬ সালে তিনি এক ক্যালেন্ডার বছরে ৫৫ গোল করেছিলেন। ঐ বছর তিনি ব্যালন ডি’অর ট্রফিও জয় করেছিলেন। ৩৮ বছর বয়সী পর্তুগীজ এই সুপারস্টার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘৫৪, আমি আমার দলকে ধন্যবাদ জানাতে চাই।’
রোনাল্ডোর শনিবারের গোলটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেবার ঠিক এক বছর পরের অর্জন। স্টপেজ টাইমে রোনাল্ডোর গোলের আগেই মার্সেলো ব্রোজোভিচ, অমারিক লাপোর্তে ও ওটাভিওর গোলে আল নাসর ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে এনিয়ে ২০তম গোল করলেন রোনাল্ডো।

আপডেট : ০১:২৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪