চুয়াডাঙ্গা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

Padma Sangbad
১৫৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটিই যাচ্ছে বিশ্বকাপে। কোনো পরিবর্তন আনা হয়নি। স্টান্ডবাই হিসেবে দলে রয়েছে পাঁচ ক্রিকেটার। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে বিশ্বকাপ। আয়োজক হিসেবে শুরুতে শ্রীলঙ্কার নাম থাকলেও গত নভেম্বরে দেশটির ক্রিকেট বোর্ডকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর ফলে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়।
টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের যুবরা। দু’দিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
এদিকে গত মাসে আরব আমিরাতকে ১৯৫ রানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাই এবারের বিশ্বকাপে তাদের উপরই ভরসা নির্বাচকদের। ২০২০ যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল আকবর আলীরা।
ঘোষিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহঅধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন আশিক, আরিফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রাহাতউদ্দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, একান্ত শেখ।

আপডেট : ১০:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪