চুয়াডাঙ্গা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড় লাফ শরিফুলের, উন্নতি হয়েছে মুস্তাফিজের

Padma Sangbad
১৪২

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের। ৩২ ধাপ উন্নতি হয়েছে তার। পাশাপাশি র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয়েছে টাইগারদের আরেক বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের।
আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫৯ রানে ৬ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শরিফুল। এরফলে ৩২ ধাপ এগিয়ে ৪৬২ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ৫৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
সিরিজের তিন ম্যাচে মাত্র ২ উইকেট নিলেও, র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজের। পাঁচ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন ফিজ। এই সংস্করনে বাংলাদেশের মধ্যে এখন ফিজই সবার উপরে। ৬০৫ রেটিং আছে তার।
আঙুলের ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। না খেলার কারনে ছয় ধাপ পিছিয়ে ২৮তমস্থানে নেমে গেছেন সাকিব। ব্যাটিং তালিকাতেও ছয় ধাপ অবনতি হয়েছে তার। ৪৪২ রেটিং নিয়ে ৭০তম স্থানে আছেন সাকিব। তবে ২৫৬ রেটিং নিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন সাকিব।
ব্যাটিং তালিকায় দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের লিটন দাসের। আবার দুই ধাপ উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। ৫৬৯ রেটিং নিয়ে লিটন ২৩তমস্থানে এবং ৫৪৩ রেটিং নিয়ে ৩২তমস্থানে আছে শান্ত।
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। বোলিংয়ের শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

আপডেট : ১০:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪