চুয়াডাঙ্গা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৩ জন বহিষ্কার

Padma Sangbad
৬৮

সাতক্ষীরা-১ আসনের একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির হওয়ার পর ওই কেন্দ্রের ৩নং বুথে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার নব কুমার পাইনসহ ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত অপর দুই জন হলের পোলিং অফিসার শাহাজউদ্দিন ও পোলিং অফিসার জিএম বারাকাত হুসাইন।
রোববার (৭ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বহিষ্কার করেন।
মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উদয় কুমার জানান, মানিকহার গ্রামের শামায়েল সরদার (যার ভোটার নং ০৪৫৫) বেলা ১১টার দিকে ভোট দিতে এসে দেখেন কে বা কারা তার ভোট দিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল ৩নং বুথে। পরে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার ও দুই জন পোলিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, পরবর্তীতে টেন্ডার ভোটের মাধ্যমে শামায়েল সরদারের ভোট নেয়া হয়েছে।
সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) বলেন, তিনি মানিকহার ভোট কেন্দ্রে গিয়ে জাল ভোটের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা রিটানিং কর্মকর্তাকে জানান। পরবর্তীতে তিনি ব্যবস্থা নিয়েছেন।

আপডেট : ১২:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪