চুয়াডাঙ্গা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে কাবুলে দ্বিতীয় হামলার দাবি আইএস’র

Padma Sangbad
৮৫

ইসলামিক স্টেট গ্রুপ কাবুলের পূর্বাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর দায় স্বীকার করেছে। এই হামলায় কমপক্ষে তিনজন প্রাণ হারায়। আফগানিস্তানে এক সপ্তাহের মধ্যে গ্রুপটির এটি ছিল দ্বিতীয় ভয়াবহ হামলা।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, মঙ্গলবার কাবুলের পূর্বাঞ্চলে একটি মিনিভ্যানের কাছে গাড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে তিনজন নিহত ও চারজন আহত হয়।
তিনি বুধবার এএফপি’কে বলেন, পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এবং হামলার সাথে তার জড়িত থাকার কথা সে স্বীকারও করেছে।
ইসলামিক স্টেট গ্রুপ তাদের টেলিভিশন চ্যানেলে হামলার দায় স্বীকার করে বলেছে, আইএস সদস্যরা পুল-ই-চরকি কারাগারের কর্মচারীদের পরিবহণ করা একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে প্রায় ১০ জন নিহত হয়।
আইএসের দ্বিতীয় হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়। রোববার দাশত-ই-বার্চি এলাকায় তারা এই হামলা চালায়।
গত নভেম্বরে দাশত-ই-বার্চিতে একটি বাসে আরেকটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়। সেখানে চালানো হামলারও আইএস দায় স্বীকার করেছিল।

আপডেট : ০৪:৩৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪