চুয়াডাঙ্গা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বহুতল ভবনে কাজ করতে গিয়ে বাঁশের মাচা ছিঁড়ে শ্রমিক নিহত

Padma Sangbad
১৩৪

চুয়াডাঙ্গা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় বহুতল ভবনে লিফট চেম্বারে পোলেস্তারের কাজ করতে গিয়ে বাঁশের মাচা ছিঁড়ে নীচে পড়ে শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার নিহত ব্যক্তির নাম ইয়াছিন আলী (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার উপরাজ রামপুরের কুরবান আলীর ছেলে। আর আহত ব্যক্তির নাম নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পানিহারা গ্রামের মৃত বিপদ রবি দাসের ছেলে উত্তম কুমার (২৭)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ায় মরহুম শওকত আলীর ছেলে টিটুর নির্মাণাধীন ভবনে কয়েকজন নির্মাণ শ্রমিক লিফটের চেম্বারের পোলেস্তারে কাজ করছিলেন। ৭ম তলায় লিফটের বক্সে বাঁশের মাচায় বসে কাজ করছিল উত্তম ও ইয়াছিন আলী। এ সময় দুজনই বাঁশের মাচাসহ নিচে পড়ে গুরুত্বর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক উত্তম সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

আপডেট : ১০:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪