চুয়াডাঙ্গা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত : হামাস

Padma Sangbad
৮৩

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, রাতভর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, এসব হামলায় আরো কয়েক ডজন আহত হয়েছে। গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করায় এসব মানুষ নিহত হলো।
হামাসের মিডিয়া দপ্তর জানায়, ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফাহ নগরী এবং গাজা শহরের আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয়।
তারা জানায়, দু’টি হাসপাতাল, একটি বালিকা বিদ্যালয় এবং বেশ কয়েকটি বাড়ি ছিল এসব হামলার টার্গেট।
আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সুরক্ষিত হাসপাতালগুলো যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় বারবার ইসরায়েলি হামলার শিকার হতে দেখা যাচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে হাসপাতালের নিচে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা এবং সেগুলোকে কমান্ড হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে। তবে হামাস এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

আপডেট : ১১:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪