চুয়াডাঙ্গা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করল ইরান

Padma Sangbad
৮৫

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের ভাগ্য জড়িয়ে না ফেলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। গত মঙ্গলবার মার্কিন বিজনেস নিউজ চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান বাইডেনকে এই সতর্কবার্তা দেন।

হোসেইন আমির সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন হচ্ছে মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টির মূল কারণ।

তিনি বলেন, আমেরিকা এবং প্রেসিডেন্টে বাইডেনের উচিত হবে না নেতানিয়াহুর ভাগ্যের সাথে নিজেদের জড়িয়ে ফেলা। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিএনবিসি নিউজকে এই সাক্ষাৎকার দেন।

তিনি আরও বলেন, ঠগবাজ নেতানিয়াহুর প্রতি বাইডেন ও হোয়াইট হাউজের পূর্ণমাত্রার সহযোগিতা মধ্যপ্রাচ্যের এই নিরাপত্তাহীনতার সৃষ্টির আসল কারণ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তেহরান চায়- আমেরিকা গাজা যুদ্ধ বন্ধ করুক। লোহিত সাগরের নিরাপত্তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের জনগণ অথবা এই অঞ্চলের অন্য কোনো দেশ যারা ফিলিস্তিনিদের রক্ষার জন্য কাজ করছে তারা তাদের নিজেদের অভিজ্ঞতা ও স্বার্থের আলোকেই সেগুলো করছে; এ বিষয়ে কেউ ইরানের কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে নির্দেশ ও দিকনির্দেশনা নিচ্ছে না।

আপডেট : ০৯:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪