চুয়াডাঙ্গা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে নিজের স্ত্রী-সন্তানকে অস্বীকার করায় প্রেস ক্লাবের সদস্য পদ থেকে বরখাস্ত হলো ‘সালাম মোর্শেদী’

Padma Sangbad
৮৬

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী প্রেস ক্লাবের সদস্য, দৈনিক সমাচার সহ কয়েকটি অন লাইন পত্রিকার প্রতিনিধি,রোভার স্কাউটস্ সদস্য, তোড়িয়া ইউনিয়নের কালিতলা গ্রামের মোঃ মইনুল হকের পুত্র সালাম মোর্শেদী(২৫)কে প্রেস ক্লাব থেকে বরখাস্ত করা হয়েছে। আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, সালাম মোর্শেদী সাংবাদিকতার আদর্শ ও প্রেস ক্লাবের নিয়ম-নীতি মানছেন না। ইতিপূর্বে তার বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি অভিযোগ হয়েছিল। তারপর নারী কেলেঙ্কারী সহ তার বিবাহিত স্ত্রী ও তার ঔরশজাত আড়াই বছর বয়সী একটি পুত্র সন্তানকে অস্বীকার করায়, প্রেস ক্লাব সহ আটোয়ারী থানায় দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে ৭দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে সালাম মোর্শেদীকে আটোয়ারী প্রেস ক্লাবের সদস্য পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ. রায়হান চৌধুরী’র স্বাক্ষরীত ১৯ জানুয়ারি ২০২৪ তারিখের বরখাস্তের একটি পত্র সালাম মোর্শেদীর কাছে প্রেরণ করা হয়েছে।

আপডেট : ০৮:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪