চুয়াডাঙ্গা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে রাইস মিলের ফিতায় পোশাক জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

Padma Sangbad
১৪৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় রাইস মিলের ফিতায় পোশাক জড়িয়ে সখিরণ নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৬টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিকারীপাড়ায় মেসার্স ভাই ভাই রাইস মিলের ফিতায় পোশাক জড়িয়ে তার মৃত্যু হয়।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার আব্দুল মজিদ ও তার স্ত্রী একই গ্রামের আবুল হাশেমের মেয়ে সখিরণ (৫৫) বুধবার ভোর সাড়ে ৬টার সময় কলাইয়ের ডাল ভাঙানোর জন্য রাইস মিলে নিয়ে যান। ডাল ও চাল কুমড়া ভাঙানোর সময় তিনি পাশে দাঁড়িয়ে দেখছিলেন। এমন সময় অসাবধানবশত রাইস মিলের ফিতায় পোশাক জড়িয়ে ঘটনাস্থানেই সখিরণের মৃত্যু হয়।
খবর পেয়ে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।।

আপডেট : ১০:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪