চুয়াডাঙ্গা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ‘কিংস স্ল্যাম’ খেলবেন জকোভিচ, নাদাল

Padma Sangbad
১৫৪

সৌদি আরবে নতুন একটি টুর্ণামেন্টে অংশ নিবেন নোভাক জকোভিচ ও রাায়েল নাদাল। আয়োজকরা বলেছেন রক্ষনশীল দেশটিতে টেনিসকে এগিয়ে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক্যারিয়ারে ৪৬টি বড় শিরোপা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন সার্বিয়া ও স্পেনের এ দুই তারকা। ‘কিংস স্ল্যাম’ নামে আয়োজিত এই টুর্ণামেন্টে আরো খেরবেন উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ইয়ানিক সিনার।
এছাড়া বিশ্বের তিন নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভ ও সপ্তম স্থানে থাকা হোলগার রুনে অক্টোবরে রিয়াদে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নিবেন। সৌদি আরবের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর যে লক্ষ্য নিয়েছে দেশটির সরকার তারই একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে তারকাদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্ণামেন্টটি।
গত মাসে সাবেক দুই নারী তারকা ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভা সৌদি আরবে নারী টেনিসের অর্থের অভাব নিয়ে সমালোচনা করেছিলেন। মৌসুমের শেষ টুর্ণামেন্ট ডব্লিউটিএ ফাইনাল এবার মধ্যপ্রাচ্যের দেশটিতে আয়োজন নিয়ে আলোচনা শুরু হলে সাবেক এই দুই তারকা এমন মন্তব্য করেন।
ওয়াশিংটন পোস্টে এভার্ট ও নাভ্রাতিলোভার যৌথ বিবৃতির হেডলাইনটি এমন ছিল, ‘আমরা টেনিসে নারীদের গড়ে তুলতে কোন সহযোগিতা করিনি যাতে সৌদি আরব শোষন করে।’
কিন্তু তিউনিশিয়ান তারকা ওনাস জাবেয়ার এই খবরের বিরোধীতা করে বলেছেন, সৌদি আরবে কি ঘটছে তা জনগনকে আরো অবহিত করা উচিত। যেখানে বেশ কয়েকটি অর্থনৈতিক ও সামাজিক সংষ্কার চলছে।’
রাফায়েল নাদাল আগেই ইঙ্গিত দিয়েছেন এ বছরই হয়তো তার ক্যারিয়ারের শেষ হতে যাচ্ছে। দেশের টেনিসে নতুন জাগরনের লক্ষ্যে নাদালকে ইতোমধ্যেই শুভেচ্ছা দূত করা হয়েছে। ‘আমি খুব রোমাঞ্চিত যে প্রথমবারের মতো রিয়াদে খেলতে যাচ্ছি’ সৌদি বিনোদন কর্তৃপক্ষের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালকে এভাবেই উদ্ধৃত করা হয়েছে।
ফর্মূলা ওয়ানও ও শীর্ষ পর্যায়ের বক্সিং ইভেন্ট আয়োজনের পর পেশাদার লিগে গত বছর বেশ কিছু ইউরোপীয়ান তারকাকে এনে হইচই ফেলে দিয়েছে সৌদি আরব। ক্রীড়ার মাধ্যমে বিশ্ব দরবারে এগিয়ে যাবার লক্ষ্যে ২০৩৪ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায় সৌদি।

আপডেট : ০৭:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪