চুয়াডাঙ্গা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কুমারখালীতে ট্রাকচাপায় মা-ছেলে নিহত, বেঁচে আছেন বাবা

Padma Sangbad
১৪১

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাধবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমারখালীর পাইকপাড়ার সেনা সদস্য রহমত আলীর স্ত্রী সালমা খাতুন (৩০) ও তার ১১ বছর বয়সী ছেলে স্বরণ হোসেন। দুর্ঘটনায় ওই সেনা সদস্য গুরুতর আহত হন।

জানা গেছে, সেনা সদস্য রহমত আলী তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। তবে মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান রহমত হোসেন।
কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, মা-ছেলের মৃত্যুতে পরিবারটির আত্মীয়-স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

আপডেট : ১১:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪