চুয়াডাঙ্গা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

Padma Sangbad
৬২

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দির গৌরীপুর-কচুয়া সড়কে উপজেলার মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানিয়েছেন, নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন চালক হতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছি। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পরে আরো একজন মারা গেছেন বলে শুনেছি।

আপডেট : ১২:২৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪