চুয়াডাঙ্গা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মাইক্রোবাস খাদে পড়ে এসআই নিহত

Padma Sangbad
১৪২

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. মনিরুজ্জামান (৫০) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার রাজবল্লবপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত এসআই মনিরুজ্জামান মামলার স্বাক্ষ্য দিতে নারায়নগঞ্জ আদালতে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রাবাসযোগে ময়মনসিংহ ফিরছিলেন। পথে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে এসআই মনিরুজ্জামান ও গাড়ির চালক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

আপডেট : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪