চুয়াডাঙ্গা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের মাছ ভর্তি পিকআপ উল্টে নিহত ২

Padma Sangbad
৭১

জেলার শ্রীনগর উপজেলার হাসাড়ায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাছ ভর্তি পিকআপ উল্টে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকাগামী লেনে মাছ পরিবহনকারী(ঢাকা মেট্রো ১৯-৭৮১৭) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সার্ভিস রোডে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. হাফেজ (৪৫) ও মো. শহিদুল (৪২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন মাছ ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত হয় পিকআপে থাকা সাতজন। তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকলিমা রৌশন জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপডেট : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪