চুয়াডাঙ্গা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান কাশেম নিহত

Padma Sangbad
৭০

দামুড়হুদার দর্শনায় সড়ক দুর্ঘটনায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিহত হয়েছে। তিনি উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলী মন্ডলের বড় ছেলে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ বুধবার(১৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা -মুজিবনগর সড়কের দর্শনা পৌরসভার রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গার নিজবাড়ি হতে দর্শনায় যাবার পথে উপজেলার দর্শনা পৌরসভার রামনগর মোড়ে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারের একটি বিল্ডিংয়ের সাথে সজোরে ধাক্কা মারলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধার করে তাকে দর্শনা মুক্তি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন। মোটরসাইকেল চালানো অবস্থায় স্টোক করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে চেয়ারম্যানের পরিবারের সদস্যরা এসে লাশ নিজ বাড়িতে নিয়ে যায়। তিনি কার্পাসডাঙ্গা ইউপি দুই দুই বারের ইউপি সদস্য ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১৯৯২ ও ২০১১ সালে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।।

আপডেট : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪