চুয়াডাঙ্গা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে চাল ৩০, তেল ১০০, মসুর ডাল ৬০ টাকা কেজিতে বিক্রি

Padma Sangbad
১৫৪

আসন্ন পবিত্র রমজান ও ফেব্রুয়ারি মাসের জন্য টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি। রমজানের প্রথম পর্বে সারাদেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রি করা হবে।

এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এ উদ্বোধন অনুষ্ঠান হবে। টিসিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে টিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে চালসহ টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী দামে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। পবিত্র রমজান উপলক্ষে প্রথম পর্বের বিক্রয় কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে।

এতে আরও বলা হয়, এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

এদিকে কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। এছাড়া রমজান উপলক্ষে ছোলা বিক্রি কার্যক্রমও শুরু হবে। প্রতি কেজি ছোলা ৫৫ টাকা কেজি দরে দেবে টিসিবি।।

আপডেট : ০১:০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪