চুয়াডাঙ্গা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ আটক ২

Padma Sangbad
৭৫

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।।

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী নড়াই এক্সপ্রেসওয়ের একটি বাসে (ঢাকা মেট্টো ব ১৪-৭৩১৫) তল্লাশি চালানো হয়। পুলিশ মো. মোস্তফা (৩৫) ও নাজিম মণ্ডল (৩৪) নামে ২ জনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে একেক জনের কাছ থেকে ২টি করে স্বর্ণের বারের ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পলিথিনে মোড়ানো ৪টি প্যাকেটে ২০টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। আটককৃত মোস্তফা যশোর বেনাপোলের আব্দুল মান্নানের ছেলে ও নাজিম মণ্ডল যশোরের নিমটা এলাকার হামিদ মণ্ডলের ছেলে। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ আরও জানান, এই বিষয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে আলোচনা করে মামলার প্রস্তুতি চলছে।

আপডেট : ০২:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪