চুয়াডাঙ্গা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটা কে.এম. সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়

Padma Sangbad
৮৫

এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বরগুনার পাথরঘাটায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার পাথরঘাটা কে.এম. সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ওই পাঁচ পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, বহিষ্কার হওয়া পাঁচ পরীক্ষার্থী কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন এবং বারী আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন। পরীক্ষা কক্ষে দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি পাওয়া দুই শিক্ষক উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্ব অবহেলায় দুই শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে।

আপডেট : ১২:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪