চুয়াডাঙ্গা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি: সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Padma Sangbad
১৯০

সংগ্রাম মিত্র।।

ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি আজ।
মাথা নত না করার চিরপ্রেরণার অমর একুশের এ দিনে সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে একুশের অমর শোকসংগীত‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’ ভাষা শহীদদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,
আমি আমার মাতৃভাষা বাংলার প্রতি,
অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।
আসুন আমরা সকলে মিলে,
আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ ও লালন পালন করি,এবং বিশ্বের সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল হই।

দৈনিক পদ্মা সংবাদ পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা!

আপডেট : ০৪:০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪