চুয়াডাঙ্গা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Padma Sangbad
৭৮

রাজবাড়ীর কালুখালীতে শরিফ খান (৪২) নামের এক মুদি ব‍্যবসায়ীকে কুপিয়ে হত‍্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালুখালি উপজেলার রুপসা স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফ খান কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।
শরিফের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্লুইচ গেট এলাকায় মুদি ও বিকাশের দোকান ছিল শরিফের। বুধবার রাতে বাড়ির পাশের এক মাহফিলে যান তিনি। সেখান থেকে ফেরার পথে বাজার এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

আপডেট : ১২:২৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪