চুয়াডাঙ্গা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অস্ত্র মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ১৭ বছর জেল

Padma Sangbad
১৫২

ঝিনাইদহে অস্ত্র আইনে জামায়াতের সাবেক উপজেলা আমির ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামকে ১৭ বছর কারাদন্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইবুনালের জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ার মৃতশামসুদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় তার নিজ বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের নিজ বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। সেসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াতের আমির তাজুল ইসলামকে আটক করলেও অন্য সঙ্গীরা পালিয়ে যায়।

আটকের পর রাতে তার সীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে একটি দেশি তৈরি এলজি শাটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১৬ ডিসেম্বর পুলিশ কোটচাঁদপুর থানার পুলিশ তদন্ত শেষে চার্জশীট দাখিল করে। সেই মামলার দীর্ঘ শুনানির পর মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে রায় দেন।

একই সময় উদ্ধারকৃত অস্ত্র ও ৪ রাউন্ড গুলির কার্তুজ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন।

আপডেট : ১১:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪