চুয়াডাঙ্গা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভবন মালিককে ৩ বার নোটিশ দেওয়া হয়: ফায়ার সার্ভিসের ডিজি

Padma Sangbad
৭৪

ঝুঁকিপূর্ণ বিবেচনায় গ্রিন কোজি কটেজ ভবনটিকে তিনবার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আজ শুক্রবার দুপুরে বেইলি রোডের আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাইন উদ্দিন বলেন, ‘এই ভবনকে পূর্বে নোটিশ দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভবনের মালিককে তিনবার নোটিশ পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘এই ভবনে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এ কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা নিচতলার সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।’

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর হয়েছে।

এ ঘটনায় আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ভর্তি আছেন।

বেইলি রোডে আগুনভবন মালিকনোটিশফায়ার সার্ভিস
বেইলি রোডে প্রাণহানির ঘটনায় জাপা চেয়ারম্যানের শোক
নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪, ১১:০১ এএম
Image not found
বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ভয়াবহ দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন ভয়াবহ দুঃসংবাদ মেনে নেওয়া যায় না। মানুষের জীবনের যেন দামই নেই।

তিনি বলেন, তদন্তে কারো দায় প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু এমপি।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া অনেককে নামিয়ে আনেন। কিন্তু ছয় তলা ভবনে আটকে পড়া বেশিরভাগ লোকজন মারা যান।

আপডেট : ০২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪