চুয়াডাঙ্গা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকার লোভে নিজের ভাইকে বিয়ে করলেন প্রীতি!

Padma Sangbad
১৫৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে টাকার লোভে নিজের ভাইকে বিয়ে করেছেন প্রীতি যাদব নামের এক নারী। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর গণবিবাহ প্রকল্পের সুবিধা পেতে তিনি এমন কাজ করেছেন। খবর এনডিটিভির।

গত ৫ মার্চ উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে একটি গণবিবাহের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে বলে সোমবার জানিয়েছে পুলিশ।

উত্তরপ্রদেশ রাজ্যের গণবিবাহের প্রকল্পের অধীনে কোনো দম্পতিকে বিয়ের জন্য মোট ৫১ হাজার রূপি প্রদান করা হয়। এই প্রকল্পের সুবিধা পেতে নিবন্ধন করেছিলেন প্রীতি যাদব ও রমেশ যাদব। যদিও প্রীতি যাদব ও রমেশ যাদব আগেই বিবাহিত ছিলেন।

নিবন্ধণের পর বিয়ের অনুষ্ঠানে তার বর সময়মত পৌঁছাতে না পারায় কিছু মধ্যস্বত্বভোগী প্রীতি যাদবের ভাই কৃষ্ণকে বিয়ে করার জন্য প্ররোচিত করে। তাদের বিয়ের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

ভাইকে বিয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের স্থানীয় পুলিশ। ভাই-বোনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

এছাড়া মহারাজগঞ্জের একজন গ্রাম উন্নয়ন কর্মকর্তাকেও এই ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে। এই গণবিবাহ প্রকল্পের কার্যক্রমের আগে নথি যাচাই-বাছাইয়ের সঙ্গে জড়িত কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

উত্তরপ্রদেশ রাজ্যে মুখ্যমন্ত্রীর গণবিবাহ প্রকল্পের অধীনে কোন দম্পতিকে বিয়ের জন্য মোট ৫১ হাজার রূপি প্রদান করা হয়। এরমধ্যে বিয়ের কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ৩৫ হাজার রূপি, দম্পতির জন্য উপহার কেনার জন্য প্রদানকরা হয় ১০ হাজার রূপি। বিয়ের অনুষ্ঠানের আয়োজনের জন্য দম্পতিকে ৬ হাজার রূপি দেওয়া হয়।

এর আগে জানুয়ারিতে একই প্রদেশের বালিয়াতে অনুরূপ একটি জালিয়াতির খবর পাওয়া গিয়েছিল। যেখানে ২৪০ জনের মত অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের অধীনে সুবিধা পেতে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন।

এ বিষয়ে তদন্তের জন্য সেসময় ২০ টি দল গঠন করা হয়েছিল। আর এই ঘটনায় কয়েকজন সরকারি কর্মকর্তাসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

আপডেট : ১২:৩১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪