চুয়াডাঙ্গা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এতিমখানার অনুদানের টাকায় বিদেশ ভ্রমণ

Padma Sangbad
৮০

মসজিদের জন্য গভীর নলকূপ দিয়েছে সরকার। কিন্তু তা মসজিদ প্রাঙ্গণে না বসিয়ে মেম্বার নিজের বাড়িতেই স্থাপন করেছেন ওই নলকূপ। এদিকে, এতিমখানার জন্য দুই লাখ টাকা সরকারি অনুদান হাতিয়ে নিয়ে বিদেশে গিয়েছেন সেক্রেটারি। অবাক করার মত সত্যি এসব ঘটনা গ্রামের কাগজের অনুসন্ধানে উঠে এসেছে। যা নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে।
গত সপ্তাহে যশোরের বাঘারপাড়া উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ভগবানপুর জামে মসজিদে গিয়ে কথা হয় মুসল্লীদের সাথে। তারা বলেন, মসজিদের টিউবওয়েল নষ্ট হওয়ায় ওজু করা যাচ্ছিল না। ফলে তৎকালীন মেম্বার আলতাফের মাধ্যমে ইউনিয়ন পরিষদের আবেদন করেন তারা। বিষয়টি গুরুত্বের সাথেও নিয়েছিলেন কর্তৃপক্ষ। কয়েকমাসের মধ্যেই মসজিদের জন্য গভীর নলকুপ এসেছিলো। যা মেম্বর আলতাফ মসজিদ প্রাঙ্গণে না বসিয়ে তার বাড়িতেই স্থাপন করেন। এ নিয়ে মুসল্লিরা প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। চাপে পড়ে ওই নলকূপ মসজিদে ফের স্থাপন করা হবে বলে মেম্বার আশ^াস দেন। অথচ গত একবছরেও তা বাস্তবায়ন হয়নি। গভীর নলকুপ তাদের কপালে জোটেনি। এক পর্যায়ে মুসল্লিরা অল্প খরচে মসজিদ প্রাঙ্গণে একটি টিউবওয়েল বসিয়ে নেন। মসজিদের পাশেই দেখা যায় মেম্বার আলতাফের বাড়ি। সেখানে মেম্বারের পরিবার সুন্দর করে ঘিরে ব্যবহার করছেন গভীর নলকূপ। এটি এমনভাবে ঘিরে রাখা হয়েছে, যা অন্যকারো ব্যবহারের কোনো সুযোগ নেই।
এ বিষয়ে জানতে চাইলে মেম্বর আলতাফের স্ত্রী বলেন, মসজিদের নলকূপ বাড়িতে তার স্বামী বসিয়েছেন। মসজিদ থেকে ৩শ’ মিটার দূরে হলেও তিনি দাবি করেন মুসল্লিরা ওই কল ব্যবহার করেন। পরে সাবেক মেম্বর আলতাফও বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, ওই নলকূল উন্মুক্ত রাখা হয়েছে। পানি ব্যবহারে কোন সমস্যা নেই, তার কল নষ্ট হয়ে যাওয়ায় তিনি বসিয়েছেন। তবে চেয়ারম্যানকে জানিয়েই নলকূপ স্থাপন করা হয়েছে।
এদিকে, যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরার মির্জাপুর উত্তরপাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দুর্নীতির একই চিত্র দেখা যায়। এতিমখানায় গিয়ে দেখা যায়, পুরাতন ঘরের টিনের দেয়াল একপাশ থেকে অপরপাশ দেখা যাচ্ছে। জানালায় লাগানো রয়েছে সিমেন্টের বস্তা।
এসব নিয়ে কথা হয় এতিমখানার শিক্ষক ও ছাত্রদের সাথে। তারা জানায়, তাদের মাদ্রাসায় আসন সংকট রয়েছে। পুরাতন ঘরে পড়ালেখা করতে বেগ পেতে হয়। বৃষ্টি হলেই জমে হাটু পানি।
এছাড়া নতুন ভবনের কাজ রয়েছে অসম্পূর্ণ। এতিমখানার অজুখানায় নেই ছাউনি। টয়লেট গিয়ে ছিটকানি লাগানোও কঠিন কাজে পরিণত হয়েছে। অথচ কর্তৃপক্ষের এসব সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেই।
জানা যায়, প্রতিষ্ঠানের বর্তমান ফান্ডে আছে প্রায় আড়াই লাখ টাকা। যা খাতা কলমেই। এ টাকার মধ্যে দুই লাখ টাকা রয়েছে সাধারণ সম্পাদক রাজুর কাছে। খোঁজ নিয়ে আরও জানা যায়, প্রতিষ্ঠানের ক্যাশিয়ার ইনামুলের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে তিনি দুবাইতে ভ্রমণে গিয়েছেন। যা তিনমাস পার হলেও এখনো সেই টাকা ফেরত দেননি রাজু।
এ বিষয়ে ক্যাশিয়ার ইনামুল বলেন, এতিমখানার কোনো টাকায় নেননি রাজু। সাংবাদিকদের কাছে এসব কথা কে বললো সেই প্রশ্ন ছোড়েন তিনি। একপর্যায়ে তিনি টাকা নেবার কথা স্বীকার করলেও ফের মিথ্যার আশ্রয় নেন। দাবি করেন রাজু টাকা নিয়েছিলো, কিন্তু ফেরত দিয়েছেন। শেষমেষ তিনি সত্যটা প্রকাশ করেন। জানান, এতিমখানায় এমপির দেয়া সরকারি অনুদানের দুই লাখ টাকা সেক্রেটারির মাধ্যমেই এসেছে। তাই তিনমাস হয়েছে রাজুকে দুই লাখ টাকা ধার হিসেবে দেয়া হয়েছে। যা প্রতিষ্ঠানের নির্বাহী কমিটি জানে বলেও স্বীকার করেন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদ, মাদ্রাসা কিংবা এতিমখানায় দান করা সোয়াবের কাজ। আর দান করা সম্পদ যখন চলে যায় অন্যের পকেটে, তখন তা মেনে নিতে পারেন না কেউই। তারাও এ বিষয়টি মেনে নিতে পারছেন না। এসব সমস্যা সমাধানে তারা সংশ্লিষ্ট মহলের পদক্ষেপ দাবি করেন।

আপডেট : ১১:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪