চুয়াডাঙ্গা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক হত্যা

Padma Sangbad
৭০

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এমরাজ হোসেন সুমন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত সুমন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
নিহতের চাচাতো ভাই শেখ ফরিদ উদ্দিন জানান, এদিন সকালে নিজ দোকানে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের সামনেই তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেখ ফরিদ আরও জানান, সংসারে সচ্ছলতার আশায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান সুমন। সেখানে স্টেশনারি ও মুদি দোকানে কাজ করতেন তিনি। আরাফ হোসেন নামে তার পাঁচ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় ফেনীর একজন নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন।

আপডেট : ১১:৩৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪